banner

শনিবার, ০৭ মার্চ ২০২৬ ইং, ,

পোস্টটি 375 বার পঠিত

 

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামী গ্রেফতার


নারী সংবাদ


স্ত্রী নূপুরের পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহ করেছিল দুলাল। এর জের ধরেই গত রোববার দিনভর ঝগড়া হয় তাদের। রাতে আবারো ঝগড়া বাধলে নূপুরকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় স্বামী দুলাল। এ ঘটনায় গতকাল দুলালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে রাজধানীর পূর্ব হাজীপাড়া বইবাজার এলাকার ৭৮/১২ নম্বর বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ নূপুর বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত নূপুরের বাড়ি খুলনার ফকিরহাটে। তার স্বামী দুলালের বাড়ি শেরপুর শ্রীবর্দি এলাকায়। তবে বেশ কিছু দিন ধরেই স্ত্রী নূপুরের পরকীয়া প্রেম আছে বলে সন্দেহ করে আসছিল দুলাল। রোববার রাতেও ঝগড়ার একপর্যায়ে নূপুরের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে দুলাল।
সুত্রঃ নয়াদিগন্ত।

Facebook Comments Box