banner

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ইং, ,

পোস্টটি 855 বার পঠিত

 

‘মাদকের টাকা না দেওয়ায় ঘুমন্ত অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা’


নারী সংবাদ


সাহেরা বেগম (২৪) নামে একজন অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী।

নিহত সাহেরা বেগম উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক এলাকার আপেল মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আপেল মিয়া পলাতক রয়েছে।

ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। মাদকের টাকা না দিতে পারায় ঘুমন্ত অবস্থায় সাহেরাকে তার স্বামী আপেল মিয়া বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার সকালে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।‍

স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে আচরণে তাকে অপ্রকৃতিস্থ বলে মনে হয়েছে। রাতে বা সকালে স্ত্রীর সঙ্গে তাকে প্রায় ঝগড়া করতে দেখেছে প্রতিবেশীরা।

বিয়ের পর থেকে মাদকের টাকার জন্য সাহেরাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত আপেল। এর মধ্যে সাহেরা অন্তঃসত্ত্বা হয়। শুক্রবার রাতে মাদকের টাকা না দিতে পারায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সাহেরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্বামী আপেল ঘুমন্ত সাহেরাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

শনিবার সকালে পরিবারের সদস্যরা খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আবুল কাসেম।

Facebook Comments Box