banner

শনিবার, ১৪ মার্চ ২০২৬ ইং, ,

পোস্টটি 299 বার পঠিত

 

গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজি বাইকের মোটরে ওড়না পেঁচিয়ে রিয়া রায় মিনু (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত পৌঁনে সাতটায় কোটালীপাড়া-রাজৈর সড়কে চিকটীবাড়ী গ্রামের কোটালী এগ্রো হ্যাচারীর কাছে এ দুর্ঘটনা ঘটে।
রিয়া রায় উপজেলার সোনাইল বাড়ী গ্রামের মৃত মনিমোহন রায়ে মেয়ে।
কোটালীপাড়া থানার এসআই জায়েদ জানান, রিয়া তার বোনের সঙ্গে পশ্চিমপাড় থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটীবাড়ী কোটালী এগ্রো হ্যাচারীর কাছে এলে হঠাৎ রিয়ার গলায় থাকা ওড়না ইজি বাইকের মোটরে পেঁচিয়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত  ঘোষণা করেন।
সূত্র- বাসস
Facebook Comments Box